Showing posts with label টেকনোলজি. Show all posts
Showing posts with label টেকনোলজি. Show all posts

Monday, February 12, 2018

পাওয়ার বাটনের ব্যবহার না করেই স্ক্রীন অন করুন।

    February 12, 2018   No comments
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকল এন্ড্রয়েড ফোনের একটি পাওয়ার বাটন থাকে,যার মাধ্যমে স্ক্রীন অন/অফ করা হয়।কিন্তু এই বাটনের অধিক ব্যবহারের ফলে বাটনটি নষ্ট হয়ে যায়।কিছুদিন আগে আমার এক বন্ধুর ফোনের পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে।তখন বন্ধুটি আমার কাছে ফোন নিয়ে এসে বলল কি করা যায়?এর সমাধান কি?? আমিও তো চিন্তায় পরে গেলাম।তাই সন্ধানে বের হলাম।গুগলে সার্চ দিতে থাকলাম।

এমন কিছুই কি নেই যার মাধ্যমে পাওয়ার বাটন এর ব্যবহার কমানো যায়?অনেক খোজাখোজির পর একটা এপ পেলাম,এপ টা অনেক ধারুন।এই এপের মাধ্যমে পাওয়ার বাটনের ব্যবহার না করে স্ক্রীন আনলক করা যায়।

এপটার নাম:ভলিউম বাটন আনলকার সাইজ মাত্র ২.৫ এম্বি এই এপের মাধ্যমে ভলিউম বাটন দিয়ে স্ক্রীন আনলক করা যায়।আপনাদের অবস্থা যেন আমার বন্ধুর মতন না হয় তাই আপনাদের জন্য এপ টি নিয়ে হাজির হয়ে গেলাম।এপটি নিচের দেয়া লিংকে থেকে ডাউনলোড করে ফেলুন,আর পাওয়ার বাটন নষ্ট হওয়া থেকে বাচান!এপটি Open করে নিচের ছবির মত সেটিং করে নিন।



এন্ড্রয়েড মোবাইলে টিভি দেখার কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন

    February 12, 2018   1 comment
আমাদের দেশের মানুষের বিনোদনের একটি বিরাট মাধ্যম হলো টেলিভিশন দেখা। আগেকার দিনে টেলিভিশনের সংখ্যা ছিলো খুবই কম। এমন ছিলো যে একটি পুরো এলাকাজুড়ে একটি মাত্র টেলিভিশন। তাও আবার অনেক মানুষের ভিড়ে, ভালো করে দেখা যায় না। চ্যানেল ও ছিলো হাতে গোনা কয়েকটা । কিন্তু এখন সবার বাড়ি টেলিভিশন এবং প্রচুর চ্যানেল কিন্তু এখন সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যাস্ত থাকে টিভি দেখার মত সময় কারো নেই। সারাদিন থাকতে হয় বাইরে এবং দেশের খবর রাখতে হলে নির্ভর করতে হয় নিউজ চ্যানেল এর উপরে।


এন্ড্রয়েড মোবাইলে টিভি দেখার কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন


দেশি টিভি (বাংলাদেশি আইপি )

কিন্তু আবার দেখা গেলো কোন একটা গুরুত্বপূর্ণ খেলা আপনি টিভিতে দেখতে চাচ্ছেন কিন্তু আপনি বাইরে। তখন কি করবেন? সমস্যা নেই আপনি আপনারস্মার্ট ফোন কিংবা ট্যাবে খেলা দেখতে পারবেন । এজন্য আপনাকে Deshi Tv (Bangladeshi IPTV) অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। আপনি যদি থ্রিজি নেটওয়ার্কের আওতায় থাকেন তবে কোন রকম বাফারিং ছাড়াই উপভোগ করতে পারবেন ভিডিও স্ট্রিমিং। যার ফলে আপনি কাজের জন্য বাইরে থাকলেও আপনার প্রিয় অনুষ্ঠানটি মিস করবেন না । এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেশের প্রায় সব চ্যানেল; এর মধ্যে উল্লেখযোগ্য এনটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি , এটিএন নিউজ, আর বিটিভি সহ আরও বেশ কিছু চ্যানেল. প্রতিমিনিটর প্রায় ১ মেগাবাইট খরচ হবে।

জাগোবিডিঃ

জাগোবিডি বাংলাদেশের বৃহত্তম একটি টিলিভিশন রিসোর্স সেন্টার। এই অ্যাপসের মাধ্যমে 2G,3G, ওয়াইফাই ও ওয়াইম্যাক্স নেটওয়ার্কে টিভি দেখা যাবে।



অ্যাপসটির বৈশিষ্টঃ

  • বাংলা টিভি চ্যানেল
  • বাংলা রেডিও
  • বাংলা সংবাদ পত্র
  • বাংলা ইসলামী রেডিও
  • বিশেষ অনুষ্ঠান
  • "অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার " কোন প্রয়োজন নেই
  • অত্যন্ত শক্তিশালী স্ট্রিমিং প্লেয়ার
  • কোন সাইন আপ করার প্রয়োজন নেই
  • স্বয়ংক্রিয়ভাবে নতুন চ্যানেল আপডেট হয়

ফিলমন লাইভ টিভিঃ


এন্ড্রয়েড মোবাইলে টিভি দেখার কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন

ফিলমন লাইভ টিভি একটি জনপ্রিয় অ্যান্ড্রয়েড টিভি এপস। আপনি যেখানেই থাকুন না কেন আপনার কাছে ইন্টারনেট কানেকশন থাকলে আপনি এই অ্যাপসের মাধ্যমে বিনামুল্যে লাইভ টিভি দেখতে পারবেন । এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার স্থানীয় টিভি চ্যানেল বা মার্কিন, ইউরোপ, ল্যাটিন আমেরিকা এবং এশিয়া থেকে চ্যানেল নির্বাচন করে লাইভ খেলাধুলা, খবর , লাইফস্টাইল, সিনেমা, কেনাকাটা, কিডস, সহ অনেক কিছু উপভোগ করতে পারবেন।

এয়ারটেল মোবাইল টিভিঃ


এন্ড্রয়েড মোবাইলে টিভি দেখার কয়েকটি জনপ্রিয় অ্যাপ্লিকেশন

এটি একটি এয়ারটেল ডাটা সংযোগ ভিত্তিক মোবাইল টিভি পরিষেবা যা আপনাকে বিনামুল্যে লাইভ টিভি দেখার সুবিধা প্রদান করে। এই মোবাইল টিভি অ্যাপ্লিকেশনে সব ধরনের বাংলা এবং ভারতীয় ও আন্তর্জাতিক টিভি চ্যানেল দেখা যাবে। ব্যাবহারকারী প্রথমে এয়ারটেল নেটওয়ার্ক থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ওয়াইফাই নেটওয়ার্কে ব্যাবহার করতে পারেন। আপনি যে চ্যানেল সমুহ উপভোগ করতে পারবেন-

বাংলাদেশী টিভি চ্যানেলঃ

বাংলাভিশন, মাছরাঙ্গা টিভি, আরটিভি, এটিএন বাংলা, বৈশাখী টিভি, দেশ টিভি, এটিএন নিউজ, সময়টিভি, চ্যানেল আই, ইন্ডিপেন্ড টিভি, একাত্তর টিভি, চ্যানেল নাইন।

ভারতীয় টিভি চ্যানেলঃ B4U চলচ্চিত্র, B4U সঙ্গীত, 9XM, E24, সঙ্গীত ভারত, সঙ্গীত বাংলা, রূপসী বাংলা, ইত্যদি।

ভিডিওঃ বলিউড মাসালা, মুভি Buzz- এ, ফ্যাশন টিভি, অটো টিভি, অ্যাকশন প্লাস, পর্যটন এক্সপি, ইত্যদি।

ধর্মীয় চ্যানেলঃ পিস টিভি বাংলা

অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আজ আর নয়! সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। আশা রাখি আগামী দিনে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে হাজির হতে পারব।

যারা ডাটা এন্ট্রি’র কাজ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য

    February 12, 2018   No comments
অনেকে বলে ভাই আপনি তো অনলাইনে ডাটা এন্ট্রি'র কাজ করেন, আমাকে একটু শিখিয়ে দিন না! কেউ কেউ হঠাৎ কোন একদিন দেখা হলে বলে বসে, ভাই আপনি তো আমাকে ডাটা এন্ট্রি'র কাজ'টা শেখালেন না! অনেক বন্ধু দুর থেকে ফোন করে বলে, দোস্ত শিখিয়ে দে-না তোর ডাটা এন্ট্রি'র কাজ'টা আমিও কিছু ইনকাম করি! এ ধরনের অনেক কথা নিয়মিত শুনতে হয় আমাকে, কারণ আমি অনলাইন ফ্রিল্যান্সিং করে চার বছরের বেশি সময় যাবৎ ডাটা এন্ট্রি ও ওয়েব রিসার্চ এর কাজ করছি, এবং ভাল একটি অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছি। ঐ ধরনের প্রশ্ন শুনে কি উত্তর দিব খুজে পাই না, উল্টো বিব্রত হই কিংবা সরাসরি কোন উত্তর দিতে না পেরে নিজেই আহম্মক হয়ে যাই। তাই বেশ কিছুদিন থেকে চিন্তা করছিলাম, যারা এ ধরনের প্রশ্ন করে বা যাদের এ ধরনের প্রশ্ন আছে তাদের জন্য কিছু উত্তর তৈরী করতে। সে কারনেই আমি তাদের জন্য একটি ভিডিও টিউটরিয়াল তৈরী করেছি।

যারা ডাটা এন্ট্রি’র কাজ করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য


ভিডিওটিতে আমি আপনাদের বুঝানোর চেষ্টা করেছি, কি কি বিষয় শিখলে আপনি ডাটা এন্ট্রি'র কাজ করতে পারবেন। অর্থাৎ ডাটা এন্ট্রি'র কাজ করতে হলে আপনাকে কি কি শিখতে হবে, কি কি যোগ্যতা অর্জন করতে হবে ইত্যাদি। আশাকরি মনোযোগ সহকারে ভিডিও টি দেখলে ও কথাগুলো শুনলে ডাটা এন্ট্রি'র কাজ সম্পর্কে একটি ভাল ধারণা আপনারা পাবেন। ভিডিওঃ http://youtu.be/HLwXfKigYVw

সেই সাথে একটি কথা মনে রাখবেন, আপনার মনের ভিতর প্রশ্ন তৈরী করতে হবে, অর্থাৎ জানার চেষ্টা করতে হবে, শেখার আগ্রহ তৈরী করতে হবে, প্রশ্ন করে উত্তর পাওয়ার চেষ্টা করতে হবে। তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। ভিডিও'টি দেখে মনে কোন প্রশ্ন জাগলে, মন্তব্য করে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।

লেখকঃ আব্দুল ওয়াদুদ
লেখাটি প্রথম প্রকাশঃ টেক প্যাঁচাল ব্লগে

গুগল সার্চ এর ৫টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল!

    February 12, 2018   No comments
দৈনন্দিন কাজে আমাদের নানা তথ্যের প্রয়োজন পড়ে। সঠিক তথ্যের জন্য বইয়ের জুড়ি নেই। কিন্তু ক্ষেত্র বিশেষে বইপত্র ঘাঁটাঘাঁটিরও সময় পাওয়া যায় না। ফলে অবধারিত হতে হয় দ্বারস্থ হতে হয় গুগল সার্চ ইঞ্জিনের। সেজন্য আবার জানা থাকা চাই বেশ কিছু কৌশল। সঠিক কায়দা না জানলে গুগল থেকে তথ্য খুঁজে বের করা বেশ কষ্টকর।দৈনন্দিন কাজে আমাদের নানা তথ্যের প্রয়োজন পড়ে। সঠিক তথ্যের জন্য বইয়ের জুড়ি নেই। কিন্তু ক্ষেত্র বিশেষে বইপত্র ঘাঁটাঘাঁটিরও সময় পাওয়া যায় না। ফলে অবধারিত হতে হয় দ্বারস্থ হতে হয় গুগল সার্চ ইঞ্জিনের। সেজন্য আবার জানা থাকা চাই বেশ কিছু কৌশল। সঠিক কায়দা না জানলে গুগল থেকে তথ্য খুঁজে বের করা বেশ কষ্টকর।

গুগল সার্চ এর ৫টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল! অবশ্যই দেখুন কাজে লাগবে

এই টিউটোরিয়ালে গুগল সার্চের পাঁচটি কৌশল তুলে ধরা হলো।


শব্দের অর্থ জানা

গুগলে সার্চ করে যে কোন শব্দ সম্পর্কেই জানা যাবে। গুগল থাকলে ডিকশনারির দরকার পড়ে না। কোনো শব্দের অর্থ জানতে প্রথমে লিখতে হবে define:, এরপর যে শব্দের অর্থটি জানাতে হবে তা উল্লেখ করতে হবে। উদাহরণ: define: Bangladesh।

খাদ্যের তুলনা

খেতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কোন খাবারে কি পুষ্টিগুণ আছে তা গুগলে সার্চ করে জানা সম্ভব। চাইলে দুইটি খাবারের মধ্যে তুলনাও করা যাবে। এর জন্য গুগল সার্চে গিয়ে খাবার দুটির নামের মাঝে ‘vs’ ব্যবহার করতে হবে। উদাহরণ, burger vs pizza

সিরিয়াল কি সার্চ

নেট থেকে কোনো ফ্রি সফটওয়্যার ডাউনলোড করলে অনেক সময়ই দেখা যায় তা ট্রায়াল ভার্সনে থাকে। ডাউনলোড করা সফটওয়্যারটি অ্যাক্টিভেট রাখতে হলে প্রয়োজন হয় সিরিয়াল কি। গুগল দিয়ে এই সিরিয়াল কি খুব সহজেই খুঁজে বের করা যায়। সিরিয়াল কি’র জন্য সার্চের শুরুতে 94fbr কোডটি লিখে স্পেস দিয়ে যে সফটওয়্যারটির সিরিয়াল কি চান তার নাম লিখতে হবে। যেমন: 94fbr ESET

শুধু রেসিপি

যে কোনো রেসিপি বা খাবারের নাম লিখে সার্চ দিন। সার্চ বক্সের ঠিক নিচে ‘সার্চ টুলস’ নামে একটি অপশন আছে, সেখান থেকে উপাদান, রান্নার সময়, ক্যালরি ইত্যাদি দেখতে পাবেন। ডায়েটের দিকে খেয়াল রেখে যারা রেসিপি বানাতে চান এই টুলটি তাদের কাজের আসবে।

টস করা

যদি কোনো কারণে টস করা দরকার হয়, হাতের কাছে কয়েন নেই? সার্চ-বক্সে লিখুন ‘ফ্লিপ অ্যা কয়েন’। গুগল আপনার জন্য কয়েন টস করে র্যা ন্ডম ফলাফল জানিয়ে দেবে।

ফাইভার মার্কেটপ্লেস, অনলাইন আরনিং শুরু হোক আজ থেকেই

    February 12, 2018   No comments
ফাইভার নামে একটা মার্কেটপ্লেস আছে আমরা অনেকেই জানি, আবার হয়তো অনেকেই জানি না। আজ আমি এই ফাইভার মার্কেটপ্লেস নিয়ে কিছু বলবো। এখন প্রশ্ন আসতে পারে, সবাই কাজ নিয়ে বলে কিন্তু আমি মার্কেটপ্লেস নিয়ে বলবো কেন? কারণ, ফাইভার হতে পারে আপনার দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের সারথী। আমরা অনেকেই অনেক কাজ জানি কিন্তু মার্কেটপ্লেস সম্পর্কে না জানার কারনে কাজ করতে পারিনা। তাই আমি মনে করি কাজ জানা যতটা জরুরি মার্কেটপ্লেস সম্পর্কে জানাটাও ততটা জরুরি। আর ফাইভার সম্পর্কে বলবো কারণ এখানে অনেক ছোট ছোট কাজ করে আপনি অনেক আয় করতে পারেন। এখানে অনেকেই শুধুমাত্র ইমেজ এডিটিং বা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করে অনেক টাকা আয় করেন। ধারাবাহিকভাবে আমি ফাইভার নিয়ে বিস্তারিত লিখবো। আজ থাকছে তার প্রথম পর্ব………

ফাইভার মার্কেটপ্লেস, অনলাইন আরনিং শুরু হোক আজ থেকেই


কি কি থাকবেঃ

১. ফাইভার মার্কেটপ্লেস (www.fiverr.com) সম্পর্কে বিস্তারিত ধারণা।
২. ফাইভারে একাউন্ট তৈরি ও গিগ বানানো । (যদিও আমার মনে হয় এটা দেখানোর কোন দরকার নেই। আমরা সবাই একাউন্ট তৈরি করতে পারি। এটা দেখাবো কি দেখাবো না সেটা আপনার ঠিক করবেন)
৩. শেষে থাকবে ফাইভার মার্কেটপ্লেসে কাজ পাওয়ার কিছু অব্যর্থ টিপস।

আজ আমি ফাইভার মার্কেটপ্লেস নিয়ে ধারণা দিতে চেষ্টা করব। ফাইভার মার্কেটপ্লেসকে আমরা অনেকেই জেনে বা না উপেক্ষা করি। আজ আমি বলবো ফাইভারকে উপেক্ষা করার কারণ এবং কেন আমদের ফাইভারকে উপেক্ষা করা উচিত নয়।

উপেক্ষার কারণঃ

১. ফাইভার সম্পর্কে সঠিক ধারণার অভাব ।
২. ফাইভারকে শুধু $5 এর মার্কেটপ্লেস ভেবে ভুল করা ।

কেন উপেক্ষা করা উচিত নয়ঃ

১. আমি মনে করি ফাইভার হতে অনেকের বিশেষ করে নতুনদের স্বপ্ন পূরণের এবং আত্মবিশ্বাসী হওয়ার মার্কেটপ্লেস। এখানে অনেক সুযোগ আছে নতুনদের কাজ পাওয়ার । এখানে বিক্রি হয়না এমন কোন কাজ বোধহয় আমরা করি না। আপনি যা ভাল পারেন তা দিয়েই এখানে শুরু করতে পারেন।

২. ফাইভারের স্লোগান ৫ ডলারের হলেও ফাইভার আসলে শুধু ৫ ডলারের নয়। আসল সত্যি হচ্ছে ফাইভা্রে ৫ ডলারের নিচে কোন কাজ নেই।

৩. ফাইভারে বিড করার কোন ঝামেলা নেই তাই বিড করা নিয়ে নতুনদের যে ভয় সেটা থাকছে না। তাছাড়া বিড করার জন্য সময়টাও আপনার ব্যয় হচ্ছে না।

৪. এখানে আপনার বায়ারকে খুজতে হবে না, বায়ার আপনাকে খুজে নিবে। ঠিক বাসায় "টু-লেট" বিজ্ঞাপন দেওয়ার মত। যার বাসা ভাড়া দরকার বাকিটা সেই বুজবে।

৫. ফাইভারের ফিল্টারিং এমনভাবে করা যাতে থাকছে সবার জন্য সমান সুযোগ।

৬. এখানে বিড করার কোন পথ না থাকলেও আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারেন যা এক প্রকার বিড বলার যায়। তারমানে হচ্ছে এখানে দুই ধরণের পথই খোলা থাকছে আপনার জন্য।

৭. ফাইভারে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়। যদি অধিকাংশ কাজই ছোট ছোট কিন্তু ভুলে যাবেন না ছোট ছোট বালুকণা দিয়েই এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে।

এমন আরও অনেক কারণ আছে যা আপনার স্বপ্ন পূরণের পথে আপনাকে একধাপ এগিয়ে দিতে পারে। তবে মনে রাখবেন আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে। ক্ষেত্র তৈরি, সামনে অপার সম্ভাবণা কিন্তু আপনি প্রস্তুত তো? যে কোন ক্ষেত্রে সফল হওয়ার জন্য পরিশ্রমের কোন বিকল্প নেই। ফ্রিলান্সিং ও এর বাইরে নয়। হতাশ না হয়ে এগিয়ে যান, সফলতা আসবেই। আপনার সফলতার পিছনে আপনি ছাড়া আর কোন প্রতিবন্ধকতা নেই। আপনার স্বদিচ্ছা এবং পরশ্রমই আপনাকে এনে দিতে পারে কাঙ্খিত সাফল্য। তাই এগিয়ে যান।

অনেক কিছুই হয়তো বলা হয়নি যা বলা দরকার ছিল। আশা করি পরের পর্বে আসবে। এ বিষয়ে যদি কোন প্রশ্ন থাকে তবে কমেন্ট করেন অথবা আমার সাথে সরাসরি ফেইসবুকে যোগাযোগ করতে পারেন। 
Get updates in your email box

Complete the form below, and we'll send you our recent update.

Deliver via FeedBurner
© 2018 পিঁপড়াবিদ্যা ™ । ডিজাইন করেছেন মো: খালিদ হাসান । সর্বসত্ত সংরক্ষিত ®